• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৫০:৪৮ (08-Feb-2026)
  • - ৩৩° সে:

বার্সেলোনাকে স্তব্ধ করে আর্সেনালের শিরোপা জয়!

২৫ মে ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮:৩৬

বার্সেলোনাকে স্তব্ধ করে আর্সেনালের শিরোপা জয়!

স্পোর্টস ডেস্ক: হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ শিরোপায় চোখ রেখে শনিবার রাতে আর্সেনালের মুখোমুখি হয়েছিল বার্সেলোনার মেয়েরা। টানা দুবারের চ্যাম্পিয়ন বার্সাকে এই ম্যাচেও ধরা হচ্ছিল ফেবারিট। কিন্তু ফাইনালে বর্তমান চ্যাম্পিয়নদের স্তব্ধ করে দিয়েছে আর্সেনাল।

Ad

লিসবনের ফাইনালে আর্সেনালের মেয়েদের জয় ১–০ গোলে। এই জয়ে ১৮ বছর পর প্রথমবারের মতো ইউরোপিয়ান ট্রফি জিতল আর্সেনাল। ৭৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন বদলি নামা স্টিনা ব্লাকস্টেনিয়ুস।

Ad
Ad

ম্যাচের শুরু থেকেই আর্সেনালের ওপর চাপ প্রয়োগ করেছে বার্সা। ম্যাচজুড়ে আক্রমণ ও বল দখল, দুদিক থেকেই আর্সেনালের চেয়ে বেশ এগিয়ে ছিল কাতালান ক্লাবটি। ৬৮ শতাংশ বলের দখল রেখে বার্সা শট নেয় ২০টি, যার ৫টি লক্ষ্যে থাকলেও কোনোটিই গোল রূপান্তরিত হয়নি। এদিন ফাইনাল থার্ডে বার্সার তেমন কোনো আগ্রাসনই দেখা যায়নি। আইতানা বোনমাতি, ইউয়া পাজর এবং অ্যালেক্সিয়া পুতেয়াসদের এই ব্যর্থতাই মূলত ভুগিয়েছে বার্সাকে।

অন্যদিকে আর্সেনাল ৩২ শতাংশ বলের দখল রেখে ৮ শটের ৩টি লক্ষ্যে রাখে এবং ১টি গোলও আদায় করে নেয়। ব্লাকস্টেনিয়ুসের করা গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। ৭৪ মিনিটে স্রোতের বিপরীতে আক্রমণে গিয়ে বক্সের ভেতর বল বাড়ান বেথ মিড। সেই বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন সুইডিশ ফরোয়ার্ড ব্লাকস্টেনিয়ুস। পিছিয়ে পড়েও বার্সা অবশ্য চেষ্টা করেছিল ম্যাচে ফেরার। কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি। শিরোপা হারানোর হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এর আগে আর্সেনাল সর্বশেষ উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল ২০০৭ সালে। সেই ম্যাচের পর ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে ফাইনালেও উঠতে পারেনি তারা। কিন্তু ১৮ বছর পর দ্বিতীয়বার ফাইনালে উঠেই বাজিমাত করল গানাররা।

ইংল্যান্ডের ক্লাবগুলোর মধ্যে আর্সেনাল দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জয়ের গৌরব অর্জন করলেও আর কোনো দল শিরোপা জিততে পারেনি। অন্যদের মধ্যে চেলসি ২০২১ সালে ফাইনালে খেলে হেরে যায় বার্সেলোনার কাছেই।

এই হারের মধ্য দিয়ে বার্সার মেয়েরাও যেন পুরুষ দলের পদাঙ্কই অনুসরণ করছে। বার্সার ছেলেদের মতো মেয়েরাও লিগ শিরোপা জিতেছে, কিন্তু হাতছাড়া করেছে চ্যাম্পিয়নস লিগ ট্রফি। এর আগে ছেলেদের মতো মেয়েরাও রিয়াল মাদ্রিদকে হারিয়ে জিতেছিল স্প্যানিশ সুপার কাপ।

তবে ছেলেরা কোপা দেল রে ফাইনালে জিতলেও মেয়েরা এখনো সেই ফাইনাল খেলার অপেক্ষায় আছে। আগামী ৭ জুন কাপ ফাইনালে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাদি হত্যাকাণ্ড, জাতিসংঘকে চিঠি দিয়েছে সরকার
হাদি হত্যাকাণ্ড, জাতিসংঘকে চিঠি দিয়েছে সরকার
৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৬:২৩


নিরাপদ নিউজের সফলতার ১২ বছর
নিরাপদ নিউজের সফলতার ১২ বছর
৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৭:১১




বকশীগঞ্জে বিএনপির প্রার্থীর পক্ষে গণসংযোগ
বকশীগঞ্জে বিএনপির প্রার্থীর পক্ষে গণসংযোগ
৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৪:২০


Follow Us