• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ১০:২৬:৫২ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন আবারও লাইফ সাপোর্টে

১১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৩৩:৫৩

লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন আবারও লাইফ সাপোর্টে

বিনোদন প্রতিবেদক: বিশিষ্ট লালনসংগীত শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

Ad

১০ সেপ্টেম্বর বুধবার বিকেলে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

Ad
Ad

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, বুধবার সন্ধ্যায় ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি হলে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হয়। বর্তমানে শিল্পীর অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীত শিল্পী গাজী আবদুল হাকিম বলেন, ‘সার্বিকভাবে ফরিদা পারভীনের শারীরিক অবস্থা ভালো নয়। ফুসফুস ও কিডনির জটিলতায় ভুগছে। গত দুই দিনের তুলনায় আজকের অবস্থা খুবই খারাপ। সবাই তার জন্য দোয়া করবেন।’

তিনি আরও বলেন, ‘ফুসফুস ও কিডনির নানা সমস্যার সঙ্গে লড়াই করছে ফরিদা পারভীন। গত কয়েক মাসে চারবার আইসিইউতে ভর্তি রেখে তাকে চিকিৎসা করানো হয়েছে।’

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। সপ্তাহে দুই দিন ডায়ালিসিস করাতে হয় তাকে। ২ সেপ্টেম্বর ডায়ালিসিসের জন্য মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us