• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০১:৪২:৪৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁদ রাতে মুক্তি পাচ্ছে ‘ভালোবাসার ময়না পাখি’

১০ এপ্রিল ২০২৪ দুপুর ১২:৪৩:৪৮

চাঁদ রাতে মুক্তি পাচ্ছে ‘ভালোবাসার ময়না পাখি’

বিনোদন প্রতিবেদক: ঈদে নিজের নতুন গান নিয়ে আসছেন দেশীয় সঙ্গীতের তরুণ প্রজন্মের আলোচিত গায়িকা মৌসুমী শীমা। এই গানে তার সহশিল্পী পলাশ লোহ। এই শিল্পী জুটির গাওয়া চমৎকার মিষ্টি প্রেমের ডুয়েট গানটির শিরোনাম ‘ভালোবাসার ময়না পাখি’। এটি চাঁদ রাতে রিলিজ হবে সজীব মিউজিক ইউটিউব চ্যানেলে।

Ad

গানটির কথা লিখেছেন তরুণ গীতিকবি শামসুজ্জামান সজীব চৌধুরী। সুর করেছেন পলাশ লোহ। মিউজিক কম্পোজিশন করেছেন শামীম আশিক। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন খলিল শেখ।

Ad
Ad

মৌসুমী শীমা বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশে শিল্পকলা একাডেমিতে তালিকাভুক্ত শিল্পী। দেশের বিভিন্ন টিভি চ্যানেল এবং স্টেজে নিয়মিত গান পরিবেশন করে আসছেন তিনি। ভালোবাসার ময়না পাখি ছাড়াও আরও একটি ফোক গান এই ঈদে রিলিজ হবে কার মাল্টিমিডিয়া থেকে। গানটির কথা ও সুর করেছেন কবি আব্দুর রহিম।

দেশীয় চলচ্চিত্র ও নাটকের সত্তর ও আশির দশকের জনপ্রিয় অভিনেতা আশীষ কুমার লোহ সম্পর্কে পলাশ লোহ'র দাদু। পলাশ লোহও গানের পাশাপাশি তার দাদুর মতো নিয়মিত অভিনয় করে যাচ্ছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং মঞ্চ এবং চলচ্চিত্রে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us