• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:২৪:৫১ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

বিশ্ববাজারে সোনার ব্যাপক দরপতন, কমতে পারে দেশে

২৩ মার্চ ২০২৬ দুপুর ১২:০৯:২৬

বিশ্ববাজারে সোনার ব্যাপক দরপতন, কমতে পারে দেশে

অনলাইন ডেস্ক: বিশ্ববাজারে সোনার দামে অস্বাভাবিক উত্থানের পর হঠাৎ করেই বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। গত কয়েক দিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম উল্লেখযোগ্য হারে কমে গেছে, যার প্রভাব এরই মধ্যে দেশের বাজারেও পড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি শেষে দেশে আবারও সোনার দাম কমানোর ঘোষণা আসতে পারে। কারণ বিশ্ববাজারে ৫ দিনের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৬ ডলারের ওপরে।

Ad
Ad

এখন দাম কমলেও এর আগে সোনার দামে বড় উত্থান হয়। ৬ মাসের মধ্যে এক আউন্স সোনার দাম ৩ হাজার ৪০০ ডলার থেকে বেড়ে ৫ হাজার ৪০০ ডলারের ছাড়িয়ে যায়। অর্থাৎ প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ডলার বেড়ে যায়।

Ad

এমন অস্বাভাবিক উত্থানের পর এখন দরপতন দেখা যাচ্ছে। বিশ্ববাজারে ব্যাপক দরপতন হওয়ায় দেশের বাজারেও সোনার দাম কমানো হয়েছে। গত ১৯ মার্চ একদিনে ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ১৫ হাজার ৩৩৮ টাকা।

এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির এক সোনা ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশের বাজারে এই দামেই সোনা বিক্রি হচ্ছে।

দেশের বাজারে সর্বশেষ সোনার দাম কমানোর পর বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম কমেছে প্রায় ৫০০ ডলার। ফলে দেশের বাজারেও যে কোনো সময় সোনার দাম বড় অঙ্কে কমানো হতে পারে।

এ বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) দায়িত্বশীল এক সদস্য বলেন, বিশ্ববাজারে যে হারে দাম কমেছে তাতে দেশের বাজারেও সোনার দাম কমানো হবে। তবে ঈদের বন্ধের কারণে গত কয়েকদিনে দাম কমানোর সিদ্ধান্ত হয়নি। ঈদের ছুটি শেষে সোনার দাম কমানোর ঘোষণা আসতে পারে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ১৯ মার্চ দেশের বাজারে যখন সোনার দাম কমানো হয়, সেসময় বিশ্ববাজারে এক আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ৮৬০ ডলারের মতো। এখন (২৩ মার্চ ১১টা ২০ মিনিটের দিকে) প্রতি আউন্স সোনার দাম কমে ৪ হাজার ৩৬৬ ডলারে নেমে গেছে। অর্থাৎ দেশের বাজারে সোনার দাম কমানোর পর বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৫০০ ডলার কমে গেছে। আর এক সপ্তাহের ব্যবধানে কমেছে ৬০০ ডলার।

এই দাম কমার আগে বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থান হয়। গত বছরের সেপ্টেম্বরে এক আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৪০০ ডলারের নিচে। সেখান থেকে দফায় দফায় বেড়ে চলতি বছরের ২ মার্চ এক আউন্স সোনার দাম রেকর্ড ৫ হাজার ৪০৮ ডলারে উঠে যায়। এই রেকর্ড উত্থানের পর এখন দরপতন দেখা যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us