• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৪৭:৩৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে বাস চাপায় আহত পুলিশ সদস্য মারা গেছেন

২ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৪৩:৩০

রাজধানীতে বাস চাপায় আহত পুলিশ সদস্য মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইল মোড়ে যাত্রীবাহী বাসের চাপায় আহত আরিফুল ইসলাম (৪২) নামে এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

Ad

১ জানুয়ারি বুধবার দুপুর আড়াইটার দিকে কাকরাইল মোড়ে বাস চাপায় আহত হন ওই পুলিশ সদস্য। আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মারা যান তিনি।

Ad
Ad

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, বুধবার দুপুরে কাকরাইল এলাকায় বাসের চাপায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন আরিফুল ইসলাম। পরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মৃত আরিফুলের ভাগিনা মো. ইমন জানান, তাদের বাড়ি কুষ্টিয়ার জেলার কুমারখালি উপজেলার বানিয়াপাড়া গ্রামে। বাবার নাম খলিল মোল্লা। ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তিনি। বুধবার তিনি নবাবগঞ্জ থেকে ঢাকায় আসেন রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসার জন্য। কাকরাইলে মঞ্জিল পরিবহন থেকে নামার সময় ওই বাসের চাপায় গুরুতর আহত হন। পথচারীরা তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us