• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩৪:১৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রবাসীর মৃত্যু

২৬ জানুয়ারী ২০২৪ সকাল ০৭:৩৪:১৭

আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রবাসীর মৃত্যু

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের উম্মুল কুয়াইনে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ নুরুল আমিন (৩৩) নামের এক হাটহাজারী প্রবাসী নিহত হয়েছেন। ২৪ জানুয়ারি বুধবার উম্মুল কুয়াইন শহরে রাস্তা পারাপারের সময় গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হন আমিন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Ad

নিহত নুরুল আমিন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলাওল পাড়া এলাকার রাজা মিয়া সওদাগরের বাড়ির মৃত জেবল হোসেনের তৃতীয় পুত্র।

Ad
Ad

নিহতের বড় ভাই নূরুল আলম জানান, মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার হওয়ার সময় পিছনদিক থেকে গাড়ি এসে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

নিহতের স্ত্রীর বড় ভাই সাজ্জাদ হোসেন জানান, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে। আমিরাতের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তার মরদেহ দেশে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us