শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় জাতীয় সংসদের হুইপের ভাই পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করা এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
৩১ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মোশারফ বেপারী (৪৫) শিধলকুড়া ইউনিয়নের বড় শিধলকুড়া গ্রামের মৃত হাসেম বেপারীর ছেলে।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোশারফ বেপারী নিজেকে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরু উদ্দিন আহমেদ এর ভাই আনোয়ার মৃধা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন তদবির করার চেষ্টা করেছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান।

বিকেলে অফিসে উপস্থিত হলে মোশারফ তার ভুয়া পরিচয় স্বীকার করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহউদ্দিন আইয়ুবী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৩ মাসের কারাদণ্ড দেন।
ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহউদ্দিন আইয়ূবী জানান, মোশারফ আগের দিন রাত ও ঘটনার দিন সকালে একাধিকবার ফোন করে হুইপের ভাই পরিচয় দিয়ে অনৈতিক তদবির চালাচ্ছিলেন। বিষয় যাচাই-বাছাইয়ের পর সন্দেহ হলে তাকে ডেকে এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available