কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. সজীব বেপারী (২৩) নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা।
১ মে শুক্রবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন ৩০ বিজিবি (রামু ব্যাটালিয়ন) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।


আটক সজীব বেপারী (২৩) ঢাকা ধামরাই থানার নান্নার এলাকার আব্দুল রশিদের ছেলে। তিনি রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮ এপিবিএন) কর্মরত কনস্টেবল।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করা হয়। এ সময় যাত্রী সজীব বেপারী পুলিশ কনস্টেবল পরিচয় দেন। তার ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা পাওয়ায় যায়।
এ বিষয়ে ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘কনস্টবল সজিব বেপারী বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। কীভাবে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
অন্যদিকে ৩০ বিজিবি (রামু ব্যাটালিয়ন) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, আটক ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available