• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৪৯:৩২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফুলছড়িতে বিদেশি মদসহ যুবক আটক

২০ আগস্ট ২০২৩ দুপুর ০১:১১:৩৭

ফুলছড়িতে বিদেশি মদসহ যুবক আটক

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে ১০ বোতল বিদেশি মদসহ উজ্জ্বল মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৩। ১৯ আগস্ট শনিবার দুপুরে উপজেলার বালাসিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

Ad

আটক উজ্জ্বল ফুলছড়ি উপজেলার ঘোলদাহ গ্রামের সাজু মিয়ার ছেলে।

Ad
Ad

গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক উজ্জল দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা পৌনে ১২টার দিকে ফুলছড়ি উপজেলার বালাশীঘাট এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ১০ বোতল বিদেশি মদসহ তাকে আটক করা হয়।

মাহমুদ বশির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক উজ্জ্বল দীর্ঘদিন ধরে মাদক কারবার চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। আটক আসামিকে ফুলছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলেও জানান ওই র‌্যাব কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us