• ঢাকা
  • |
  • রবিবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৩৯:২০ (17-May-2026)
  • - ৩৩° সে:

সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফের তিন সদস্য আটক

১৭ মে ২০২৬ দুপুর ১২:৩১:১৯

সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফের তিন সদস্য আটক

ডেস্ক রিপোর্ট: পার্বত্য চট্টগ্রামের গুইমারা রিজিয়নের বুদংছড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও চাঁদাবাজির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ইউপিডিএফ (মূল)-এর তিন সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

১৬ মে শনিবার দুপুরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। দুপুর আনুমানিক ১২টার দিকে দুটি মোটরসাইকেলে কয়েকজন সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থল অতিক্রমের চেষ্টা করলে সেনাসদস্যরা তাদের থামার নির্দেশ দেন।

Ad
Ad

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশ উপেক্ষা করে তারা সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে সেনাসদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এতে ইউপিডিএফ (মূল)-এর সদস্য সাথোয়াই মারমা (৩২) গুলিবিদ্ধ হন।

Ad

ঘটনাস্থল থেকে রনেল চাকমা (২৮) ও সার্চিং মারমা ওরফে রাজু (২২) নামে আরও দুইজনকে আটক করা হয়।

পরে ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল (ম্যাগাজিনসহ), ছয় রাউন্ড তাজা গুলি, একটি ব্যবহৃত কার্তুজ এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

আহত সাথোয়াই মারমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানানো হয়েছে।

আইএসপিআর আরও জানায়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা
দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা
১৭ মে ২০২৬ দুপুর ০২:১০:৪৯




Follow Us