• ঢাকা
  • |
  • শুক্রবার ২৫শে বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:০৭:৪৭ (08-May-2026)
  • - ৩৩° সে:

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন

৮ মে ২০২৬ সকাল ১০:১২:৪৯

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিমু আক্তার নামে এক নারীর মরদেহ রেখে পালিয়ে গেছেন তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

৭ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত শিমু আক্তার (৩৫) নড়িয়া পৌরসভার বাড়ৈপাড়া এলাকার কুদ্দুস খানের স্ত্রী। তার বাবার বাড়ি ঢাকায় বলে জানা গেছে।

Ad

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কুদ্দুস খান তার স্ত্রীকে অচেতন অবস্থায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পরপরই শিমুর স্বামী কুদ্দুস খানসহ শ্বশুরবাড়ির অন্য সদস্যরা হাসপাতালে মরদেহ রেখে দ্রুত সেখান থেকে সরে পড়েন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, নিহতের গলা ও ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি করেছে।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us