• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সকাল ০৮:২৭:৫৮ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

রাজধানীর পান্থপথে বিএনপির ওয়ার্ড নেতাকে গুলি

২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:০৮:৪৫

রাজধানীর পান্থপথে বিএনপির ওয়ার্ড নেতাকে গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পান্থপথ এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

২২ ফেব্রুয়ারি রোববার রাত ৯টার দিকে পান্থপথ এলাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স-এর বিপরীত পাশে, কলাবাগান থানার গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

ঘটনার পরপরই বিএনপির নেতাকর্মীরা আহত শফিকুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

Ad

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলাম দাবি করেন, চাঁদামুক্ত ১৬ নম্বর ওয়ার্ড গড়ার উদ্যোগ নেওয়ায় অজ্ঞাত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। তার ভাষ্য অনুযায়ী, দোকানে বসে থাকা অবস্থায় ১০-১৫ জন ব্যক্তি এসে চাঁদা দাবি করে। তিনি বাধা দিলে একজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার চেষ্টা করলে তার হাতে গুলি লাগে।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
১৯ মার্চ ২০২৬ রাত ০৮:০৮:৩০






Follow Us