• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৪৫:১০ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই নৌকা আটক

১ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৩০:১৩

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই নৌকা আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চিলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে পুলিশ।

Ad

৩০ অক্টোবর বুধবার দিবাগত রাত সাড়ে এগারোটায় অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে থানার একটি টিম এই অভিযান পরিচালনা করে।

Ad
Ad

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিলাই নদীতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে বালুভর্তি দুটি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়।

ওসি মো. জাহিদুল হক বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আটক নৌকাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নীরব ভূমিকায় দিন দিন বেড়েই চলেছে নদী থেকে বালু উত্তোলন। নিয়মিত মনিটরিং না করায় চিলাই নদীসহ বিভিন্ন স্থানে বালু মাফিয়াদের দাপট চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০২:৪৮

২ দিন বন্ধ থাকবে ব্যাংক
২ দিন বন্ধ থাকবে ব্যাংক
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:২৯


টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:৪৯

শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:৩০




Follow Us