• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৪:২২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে জমি বিরোধে ছোট ভাই খুন, বড় ভাই আটক

৫ অক্টোবর ২০২৫ দুপুর ১২:০০:৪০

মানিকগঞ্জে জমি বিরোধে ছোট ভাই খুন, বড় ভাই আটক

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে হানিফ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত বড় ভাই বাচ্চু বেপারিকে আটক করা হয়েছে।

Ad

৪ অক্টোবর শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি জে ও এম তৌফিক আজম।

Ad
Ad

নিহত হানিফ ওই এলাকার মৃত এলা বেপারির ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হানিফ তার বড় ভাই বাচ্চু বেপারি (৬০) ও অন্যান্য পাওনাদারদের সঙ্গে জমি পরিমাপ করেন। পরিমাপ শেষে হানিফ মাত্র ৪ ইঞ্চি জমি পান। এতে ক্ষিপ্ত হয়ে তার বড় ভাই বাচ্চু বেপারি এবং চাচাতো ভাইয়ের ছেলে স্বাধীন (২৬) ও জাহাঙ্গীর বেপারি (২০) দেশী অস্ত্র (কাতরা) দিয়ে তাকে আঘাত করেন।

আহত হানিফকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সিংগাইর সার্কেলের সিনিয়র এএসপি ফাহিম আসজাদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের বড় ভাইকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us