• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫০:০১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাবরেজিস্টারের মরদেহ উদ্ধার, আটক ১

১৬ আগস্ট ২০২৫ দুপুর ১২:৫৭:৩৪

নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাবরেজিস্টারের মরদেহ উদ্ধার, আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী শহরের মডেল মসজিদের পাশের গেদ্ধারের বিলের কচুরিপানার নিচ থেকে সাবেক সাবরেজিস্টার সহিবুর রহমান স্বপন প্রধানের (৬৫)  মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

১৬ আগস্ট শনিবার সকালে মডেল মসজিদে নামাজ পড়তে আসা লোকজন মরদেহ দেখতে পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ।

Ad
Ad

বিলের পাশের হলিকেয়ার ক্লিনিকের ঘর মালিক স্বপন প্রধান মুজিব সরকার কর্মচারী হিসেবে সাবরেজিস্টার ছিলেন। তার বাড়ি শহরের সাতানী পাড়ায়।

এ ঘটনায় তালহা নামে তার এক সৎ ভাইকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, মরদেহ কচুরি পানার নিচে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। তবে তদন্ত শেষে তার মৃত্যুর আসল কারণ বলা যাবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬



Follow Us