• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪২:১১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে কবির হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

৮ আগস্ট ২০২৫ সকাল ০৯:৫২:৫০

দোয়ারাবাজারে কবির হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে কবির উদ্দিন হত্যা মামলায় দুই সহোদরসহ চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরা হচ্ছে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র তাজ উদ্দিন (৫৬) ও গেদা মিয়া (৫০), একই গ্রামের রসিক আলীর পুত্র আলী হোসেন (২৩) এবং মৃত ফজর আলীর পুত্র সুজন মিয়া (৪৪)।

Ad

৬ আগস্ট বুধবার দিবাগত রাতে সিলেট শহর থেকে প্রথমোক্ত আসামি তাজ উদ্দিনকে গ্রেফতার করে দোয়ারাবাজার থানা পুলিশ। একই রাত পৌনে ১টার দিকে সুনামগঞ্জ পৌর এলাকার ওয়েজখালী থেকে বাকি তিন আসামিকে গ্রেফতার করে র‌্যাব-৯। তাদেরকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

Ad
Ad

উল্লেখ্য, জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গত ২৩ জুলাই দুপুরে উল্লেখিত সোনাপুর গ্রামের দু'পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওই গ্রামের নূর আলীর পুত্র কবির উদ্দিন (৪৫) ঘটনাস্থলেই প্রাণ হারান। সংঘর্ষে আরও আহত হন আরও কয়েকজন। এ ঘটনায় পরদিন ২৪ জুলাই একই গ্রামের সিকন্দর আলীর পুত্র তেরা মিয়াকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি হত্যামামলা রুজু করা হয়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক চার আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকী আসামিদের দ্রুত গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯







Follow Us