• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০২:৪৭:৫০ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

নাটোরে ডিবি পুলিশ পরিচয়ে পরপর দুই ছিনতাই

২২ জুলাই ২০২৫ সকাল ১০:১২:২৮

নাটোরে ডিবি পুলিশ পরিচয়ে পরপর দুই ছিনতাই

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে পরপর দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে পথরোধ করে ওষুধ কোম্পানির দুই প্রতিনিধির কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেয়।

Ad

প্রথম ঘটনার শিকার হন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস-এর প্রতিনিধি মো. জমির উদ্দিন (৪৩) ২১ জুলাই সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি পাটোয়ারী পাম্প থেকে জ্বালানি সংগ্রহ করে লক্ষীকোল বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে একটি পালসার মোটরসাইকেল যোগে তিন যুবক তার গতিরোধ করে নিজেদের ডিবি সদস্য পরিচয় দেয়। তারা দাবি করে, তার কাছে অবৈধ মাদকদ্রব্য রয়েছে এবং তাৎক্ষণিকভাবে দেহ তল্লাশি শুরু করে।

Ad
Ad

জমির উদ্দিন জানান, ‘তল্লাশিতে কিছু না পেয়ে তারা আমার কাছে থাকা ৯৬০০ টাকা কৌশলে নিয়ে নেয় এবং একটি থাপ্পড় দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল ছিল ফাঁকা ও অন্ধকারাচ্ছন্ন, তাই জীবন বাঁচাতে আমি প্রতিরোধ করতে পারিনি।’

পরবর্তীতে তিনি সহকর্মীদের সঙ্গে আলোচনা করে বনপাড়া তদন্ত কেন্দ্রে যান এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ পান। ঘটনাস্থলের নিকটস্থ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ছিনতাইকারীদের শনাক্ত করার অনুরোধ জানানো হয়েছে।

এর মাত্র ১৫ মিনিট পর, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে একই কায়দায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর প্রতিনিধি মো. সাইদুর রহমান (৩৫), এর কাছ থেকে ১০২০ টাকা ছিনতাই করে একই চক্র। ঘটনাটি ঘটে মাঝগাঁও ইউনিয়নের সুতিরপাড় বটতলা এলাকার পুলিশ বক্সের সামনে থেকে।

বড়াইগ্রাম থানার ওসি জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us