• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:০৫:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, মেঘনা নদীতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত

৩১ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:৫৩:১০

অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, মেঘনা নদীতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুরের বাহেরচর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছে ।

Ad

নিহতরা হলেন, চাঁদপুর মতলব উত্তর উপজেলার কলাকান্দা গ্রামের রিফাত (২৯) ও মুন্সিগঞ্জের রাসেল (৩০)। গুলিবিদ্ধ আহত আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Ad
Ad

পুলিশ জানায়, ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। গুলিবিদ্ধদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লল হোসেন জানান, ঘটনাটি চাঁদপুরে ঘটেছে। আমরা সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এসে দুজনের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। আরেকজন গুলিবিদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।

চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, ঘটনাটি চাঁদপুর-মুন্সিগঞ্জ সীমানায় হয়েছে। নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে কয়েকটি গ্রুেপের মধ্যে সংঘর্ষ হয়। তারা ডাকাতি ও বালু মহলের সাথে জড়িত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






Follow Us