• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৫:৩১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভাত দিতে দেরি হওয়ায় স্বামীর আঘাতে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

১৫ জানুয়ারী ২০২৫ সকাল ১১:৪০:২২

ভাত দিতে দেরি হওয়ায় স্বামীর আঘাতে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
“প্রতীকি ছবি”

নীলফামারী প্রতিনিধি: ভাত দিতে দেরি হওয়ায় স্বামীর তালার আঘাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে স্ত্রীর।

Ad

১৪ জানুয়ারি মঙ্গলবার নীলফামারী সদর উপজেলার হাতিবান্ধা বাজার জুম্মাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

Ad
Ad

জানা গেছে, ওই এলাকার রফিকুল ইসলামের পুত্র মামুন হোসেন সকালে স্ত্রী মোছা. দিনা আক্তারকে ভাত দিতে বলেন। স্ত্রী দিনা হাতের কাজ শেষ করে ভাত দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত স্বামী মামুন তালা দিয়ে স্ত্রীর ঘাড়ে আঘাত করেন। এতেই স্ত্রী দিনার মর্মান্তিক মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দিনা আক্তারকে তালা দিয়ে আঘাত করার পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে  তার স্বামী মামুন প্রথমে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দিনাকে রংপুরে নেয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু অবস্থা বেগতিক দেখে মামুন দিনাকে বাড়িতে নিয়ে আসেন এবং উঠানে রেখে সটকে পড়েন। 

এদিকে দুপুর একটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দিনার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে সাংবাদিকদের জানান দিনার বড় ভাই মিনার হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us