• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৪:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

অপহরণের ১৪ ঘণ্টা পর শিশু সাইফা কিশোরগঞ্জ থেকে উদ্ধার

২৮ আগস্ট ২০২৪ সকাল ১১:৪১:৩১

অপহরণের ১৪ ঘণ্টা পর শিশু সাইফা কিশোরগঞ্জ থেকে উদ্ধার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী থেকে অপহৃত হলিক্রিসেন্ট পাবলিক স্কুলের নার্সারি ক্লাসের ছাত্রী সাইফা আক্তার সারাকে (৭) কিশোরগঞ্জ সদরের আফতাব আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে।

Ad

২৭ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত ১টায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

Ad
Ad

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সাইফা আক্তার সারাকে অপহরণ করার সময় রাস্তায় থাকা সিসি ফুটেজ দেখে অপহরণকারীকে সনাক্ত করা হয়েছে। সেই সূত্র ধরেই অভিযান পরিচালনা করা হয়।

তবে অপহরণকারীকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের বিষয়ে টের পেয়ে অপহরণকারী আগেই সরে যায়।

সাইফার পিতা শফিকুল ইসলাম জানান, অপহরণকারী মোবারক হোসেন (২২) তাদের পূর্ব পরিচিত। সে একই ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামের আব্দুর রাশিদের ছেলে।

তিনি আরও জানান, মোবারকের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করা হবে।

কটিয়াদী মডেল থানার ওসি তদন্ত গোলাম সারোয়ার বলেন, অপহরণকারী মোবারক হোসেনকে অতি দ্রুত গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us