• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১২:৪৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে সৎ মা, ভাই ও ভাগ্নিকে কুপিয়ে হত্যা, আটক যুবক

১৮ আগস্ট ২০২৪ সকাল ০৯:৪৯:৪৭

লক্ষ্মীপুরে সৎ মা, ভাই ও ভাগ্নিকে কুপিয়ে হত্যা, আটক যুবক

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে সৎ মা, ভাই ও ভাগ্নিকে কুপিয়ে হত্যা করেছে আরিফ হোসেন নামের এক যুবক।

Ad

১৭ আগস্ট শনিবার রাত সাড়ে ৮টার দিকে রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

Ad
Ad

এ ঘটনায় দায়ী আরিফ হোসেনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলেন, নাছির উদ্দিন মেস্ত্রীর স্ত্রী বিবি ছকিনা, তার সাড়ে ৩ বছরের ছেলে ফাহিম ও নাতিন ফারিয়া।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নাছির উদ্দিনের আগের ঘরের সন্তান আরিফ হোসেন ঢাকা থেকে বাড়িতে এসে তার সৎ মা ও ভাই এবং ভাগ্নিকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাচ্ছিলেন। এসময় স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে ফেলে। পরে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেন।

রামগতি থানার ওসি মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে সৎ মা, ভাই ও ভাগ্নিকে কুপিয়ে হত্যা করেছে সৎ ছেলে আরিফ। তাৎক্ষণিকভাবে তাকে আটক করেছে পুলিশ। মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us