• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১০:১৭ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

৪ জুলাই ২০২৪ দুপুর ১২:৫৫:১৬

কাউনিয়ায় হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া হেরোইনসহ মো. তুহিন মিয়া (৩২) ও রাজু মিয়াকে (৪২) নামে ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

৩ জুলাই বুধবার রাত পৌনে ৯ টার সময় উপজেলার হারাগাছ পৌরসভার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক তুহিন মিয়া হারাগাছ পৌরসভার পশ্চিমপোদ্দার পাড়া এলাকার মোজাম্মেলের ছেলে ও রাজু মিয়া কিশামত বাঁধেরপাড় এলাকার একরামুল হকের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার এসআই সিরাজুল ইসলাম। তিনি জানান, পুলিশের কাছে তথ্য আসে পৌরসভার নতুন বাজার এলাকায় বিক্রির জন্য মাদকদ্রব্য নিয়ে মাদক কারবারিরা অবস্থান করছে। এর ভিত্তিতে ওসি (তদন্ত) নুরে আলম স্যারের নেতৃতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক কারবারি তুহিন মিয়া ও রাজু মিয়াকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে দুইজনের কাছ থেকে এক গ্রাম হেরোইন জব্দ করা হয়।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ওসি হারিসুল ইসলাম বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক দুইজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার রংপুর আদালতে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
২৪ জুন ২০২৬ দুপুর ০২:০০:৫২









Follow Us