• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৩:৪৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মোল্লাহাটে ভাতিজার হাতে চাচা খুন

২০ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:১৫:৫৬

মোল্লাহাটে ভাতিজার হাতে চাচা খুন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে সুপারি পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জামিল সরদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

Ad

২০ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার জয় ডিহি দড়িয়াঘাটা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Ad
Ad

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই বংশের লোকজনের মধ্যে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। সকালে জামিল সরদার তার সুপারির বিষয়ে জানতে চাইলে চাচাতো ভাই ইসরাইল সরদার ও তার ছেলে রইজ সরদার ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ধারালো অস্ত্র দিয়ে জামিল সরদারকে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ সময় দেলোয়ার সরদার ও সবুজ সরদার নামে আরও দুজন আহত হয়েছেন। তাদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us