• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৩৬:৪১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১১১ কেজি গাঁজাসহ আটক ১

১৬ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৭:৫২:৫৬

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১১১ কেজি গাঁজাসহ আটক ১

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১১১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

Ad

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ বিশেষ আভিযানিক দল ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগঞ্জ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোহাম্মদ ইয়াছিন (২৪) নামক এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। এ সময় আসামির হেফাজতে থাকা ১১১ কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।

Ad
Ad

র‌্যাব জানায়, আটক আসামি মোহাম্মদ ইয়াছিন (২৪) কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ভবানীপুর গ্রামের মো. কুদ্দুস মোল্লার ছেলে। সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে জব্দ করা কাভার্ড ভ্যান ব্যবহার করে মাদক দ্রব্য সংগ্রহ করে মাদক কারবারি ও মাদকসেবীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করতো।

র‌্যাব সূত্র জানায়, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯




Follow Us