• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৫:৫৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

১৫ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:৫৫:১৫

সিলেটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে শ্যালো ইঞ্জিনচালিত মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

Ad

১৪ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৩টায় উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাওনহাওর এলাকার সারী নদীতে এ অভিযান চালানো হয়।

Ad
Ad

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া। এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল খালিক, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক আবদুল লতিবসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযানে অংশ নেন।

অভিযানে বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে বাওনহাওর গ্রামের হাফিজ উদ্দিনকে বালু মহাল ও মাটিকাটা ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে পরবর্তীতে এই কাজ না করার অঙ্গীকারে মুচলেকা নেয়া হয়।

এছাড়াও অভিযান চলাকালে সারী নদীতে বালু তোলার কাজে স্থাপিত শ্যালো ইঞ্জিন মেশিন ও পাইপ নষ্ট করে ফেলা হয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া জানান, অবৈধভাবে পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে আজ সারি নদী বাওনহাওর অংশে অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতে পুনরায় এই ধরনের অবৈধ কাজ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us