• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৬:৪৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দৌলতদিয়ায় অবাধে চলছে মাদকের রমরমা ব্যবসা

১৬ জানুয়ারী ২০২৪ দুপুর ০২:৩৯:৩৫

দৌলতদিয়ায় অবাধে চলছে মাদকের রমরমা ব্যবসা

রাজবাড়ি প্রতিনিধি: এক সময়ের মাদকের সর্গরাজ্য হিসেবে পরিচিত দৌলতদিয়া, আবারও ভাঁসতে শুরু করেছে মাদকের জোয়ারে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মাঝে মাঝে কিছু মাদক কারবারি ও সেবনকারী আটক হলেও, অদৃশ্য কারণে ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে প্রকৃত মাদক কারবারিরা।

Ad

গত বছর চিহ্নিত বেশকিছু মাদক কারবারিকে আটক ও পুড়াভিটা এলাকায় পুলিশি ব্যাপক অভিযানের কারণে কিছু সময় মাদক ব্যবসা কম থাকলেও, সম্প্রতি অনেক বেড়ে গেছে।

Ad
Ad

জানা যায়, মাদক ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন দৌলতদিয়ার অন্তত ১৫ থেকে ২০ জন পেশাদার মাদক ব্যবসায়ী। শুধুমাত্র এই মাদক ব্যবসায়ীরাই কোটি টাকার মালিক হয়েছেন বিষয়টা এমন নয়, এদের মদদদাতা অর্থাৎ গডফাদাররাও নাকি কোটি টাকার মালিক হয়েছেন। বর্তমানে দৌলতদিয়াতে ছোট বড় মিলিয়ে প্রায় অর্ধ-শতাধিক মাদক ব্যবসায়ী দিবারাত্রি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের রমরমা ব্যবসা করে যাচ্ছে। গাঁজা থেকে শুরু করে হিরোইন পর্যন্ত এমন কোনো মাদক নেই, যা পাওয়া যায় না দৌলতদিয়াতে। টাকার বিনিময়ে সমস্ত প্রকার মাদকের দেখা মিলছে এখানে। এতে একদিকে বৃদ্ধি পেয়েছে চুরি, ছিনতাই। অন্যদিকে ধ্বংস হচ্ছে যুব সমাজ।

এতে ক্ষিপ্ত এলাকাবাসী অভিযোগ করে বলেন, গুটিকয়েক ব্যক্তি মাদক ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক সুধিধা গ্রহণ করার কারণে বন্ধ হচ্ছে না মাদক ব্যবসা।

এবিষয়ে জেলার পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানের মাধ্যমে মাদক সেবন ও মাদক কারবারিদের আটক করা হচ্ছে। আর যারা পুলিশের চোখ ফাঁকি মাদক ব্যবসা করছে, তাদের প্রত্যকের নামে ১০-১২টি মাদক মামলার রয়েছে। কেউ কেউ আবার যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামি। তাদেরও গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us