• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৬:৪১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত, আহত ৩

১৩ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:০৯:২৭

ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত, আহত ৩

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে শাহজাহান আলী (৩৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

Ad

১২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাইলাগী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত শাহজাহান মানিকগঞ্জের শিবালয় উপজেলার শাকরাইল গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি জাগরণী চক্র ফাউন্ডেশনের ঘিওর শাখায় কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস।

তিনি বলেন, ঘিওর উপজেলার মাইলাগী গ্রামে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই শাহজাহান আলী নিহত হন। এতে গুরুতর আহত হন আরও তিনজন। এদের মধ্যে একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ও বাকি দুইজনকে কর্ণেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us