• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৬:৪৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রংপুরের পীরগঞ্জে গৃহবধূকে ধর্ষণ : আটক ১

৪ ডিসেম্বর ২০২৩ রাত ০৮:৪৫:৪৮

রংপুরের পীরগঞ্জে গৃহবধূকে ধর্ষণ : আটক ১

রংপুর ব্যুরো: রংপুরের পীরগঞ্জে এক সন্তানের জননীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে‌ হাজতে পা‌ঠিয়েছে পু‌লিশ।

Ad

মামলার এজাহারে জানা গেছে, রোববার (৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার চতরা ইউ‌নিয়নের বদনাপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর স্বামীর অনুপ‌স্থিতিতে তার বসত ঘরে ঢুকে একই গ্রামের মৃত ব‌দিউজ্জানের ছেলে ব‌রিদুল ইসলাম জোরপূর্বক এ গৃহবধূকে ধর্ষণ করে।

Ad
Ad

এ সময় ওই গৃহবধূ চিৎকারে সহযো‌গী জা‌কিরুল ইসলাম সটকে প‌ড়লেও আশপাশের লোকজন এসে ব‌রিদুলকে আটকে রাখে। পরে পু‌লিশ খবর দিলে ভিক‌টিমসহ অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় ওই নারী বাদী হ‌য়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনের ৯(১)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ৬

সোমবার  পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজীর হোসেন জানান, এই ঘটনায় ২ জনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। একজনকে গ্রেফতার করে আদালতের মাধ‌্যমে হাজতে পাঠানো হয়েছে। ভিক‌টিমকে মেডিকেল প‌রিক্ষার জন‌্য ভিক‌টিম সাপোর্ট সেন্টারে পাঠা‌নো হয়েছে। পালাতক আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us