• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:২৬:১৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেয়ায় ইন্সপেক্টর প্রত্যাহার

১৮ অক্টোবর ২০২৩ বিকাল ০৪:০৪:৪৯

কেরানীগঞ্জে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেয়ায় ইন্সপেক্টর প্রত্যাহার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা চেকপোস্টে তল্লাশি চলাকালীন ফুটেজ সংগ্রহ করতে গেলে সময় বাংলা টিভির সিটি রিপোর্টার আরিফুল ইসলামকে লাঞ্চিত করে ক্যামেরা ছিনিয়ে নিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ইন্সপেক্টর আনোয়ার হোসেনকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

Ad

১৮ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১১ টায় বাবুবাজার ব্রিজের ঢালের কেরানীগঞ্জ অংশের কদমতলী এলাকায় কনস্টেবল নিয়ে একটি গাড়িতে যাত্রীদের তল্লাশি করছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পরিদর্শক) আনোয়ার হোসেন। এ সময় সাংবাদিক আরিফুল ইসলাম ক্যামেরায় ভিডিও ধারণ করতে গেলে তাকে গালাগাল করে এবং হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় আনোয়ার হোসেন। এ ঘটনায় কেরানীগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা রাস্তা অবরোধ করলে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ-জামান, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ, ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক ইন্সপেক্টর জাকির হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

Ad
Ad

পরে ঢাকা জেলা পুলিশ সুপার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামকে পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং তাৎক্ষণিক ইন্সপেক্টর আনোয়ারকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


Follow Us