ডেস্ক রিপোর্ট: র্যাব-১৩ কুড়িগ্রামে অভিযান চালিয়ে ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
৮ মে শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


র্যাব জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার ১ নম্বর নাওডাঙ্গা ইউনিয়ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতার নুর ইসলামের ঘরের খাটের নিচ থেকে ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার নুর ইসলাম বারাইতাড়ি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে বলে জানিয়েছে র্যাব।
বিপ্লব কুমার গোস্বামী, র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি তাকে ও জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available