• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ রাত ১০:৪৬:৫৫ (09-May-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে সুগার বিট মিল উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

৯ মে ২০২৬ রাত ০৮:৪৪:৫৫

পঞ্চগড়ে সুগার বিট মিল উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি: চিনি, জ্বালানি, সার ও পশুখাদ্যের সংকট নিরসনে দেশের প্রথম বিট সুগার মিলের উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

৯ মে শনিবার বিকেল ৪টায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জ বিলাশী চরতিস্তা পাড়ায় শামস এন্টারপ্রাইজের আয়োজনে এ মিলের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Ad
Ad

অনুষ্ঠানে বিশেষ অতিথি শিল্প সচিব ওবায়দুর রহমান ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পঞ্চগড় জেলা প্রশাসনসহ স্থানীয় সাংবাদিকের উপস্থিত ছিলেন উদ্বোধন করা হয়।

Ad

এসময় সুগার বিট প্রকল্পের উদ্যোক্তা আব্দুর সালাম জানান, আমাদের প্রতিবেশী দেশ ভারতে চিনির কেজি ৪২ টাকা, ইউরোপে ৪৮ টাকা ব্রাজিলে ৪২ টাকা। আর আমরা আমদানি করা সাদা পয়জন খেতে বাধ্য ১৪০ টাকায়। চিনির নামে সাদা এ পয়জনে আছে সিলিকন, হাইড্রোজেন সালফাইডসহ অনেক ভয়াবহ বিষাক্ত কেমিক্যাল। এ বিষ খেয়ে দেশে প্রতিবছর নিষ্পাপ শিশুসহ প্রায় ২ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। লাখ লাখ মানুষ লিভার, কিডনি, ডায়াবেটিস, হৃদরোগসহ জটিল রোগে আক্রান্ত শিশুরা হচ্ছে বুদ্ধি প্রতিদ্বন্দ্বী। দেশের মানুষের মানুষের রক্ত বিষাক্ত হয়ে গেছে। প্রতিদিন হাসপাতাল, ক্লিনিকের সংখ্যা বাড়ছে। চিকিৎসা বাবদ সরকার এবং জনগণের কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে।

আমাদের দেশে বছরে প্রায় ৩০ লাখ চিনি প্রয়োজন। এ বছর উৎপাদন করেছি মাত্র ২১৪১০ টন, যা চাহিদার ১ শতাংশও না। প্রায় পুরোটাই আমদানি করতে হয় এবং এতে বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে যাচ্ছে। সুগার মিলগুলো চালাতে সরকার কোটি কোটি টাকা লোকসান করছে।

অর্গানিক বাংলাদেশ লিমিটেড খুব শীঘ্রই চিনি উৎপাদনে যাচ্ছে। প্রতিষ্ঠানটি দেশের বিদ্যমান চরাঞ্চল, খরাঞ্চল, অনুর্বর এবং পতিত জমিতে ৪ কোটি টন সুগারবিট উৎপাদন করে প্রায় ৫৬ লাখ টন চিনি, ৪০ লাখ টন পশুখাদ্য, ৫৬ লাখ টন সার এবং ৯৬ কোটি এনসিবিএম গ্যাস উৎপাদন করবে।

দেশের সত্যিকার উন্নয়নে এ ৪টি পণ্যই জরুরি। অর্গানিক বাংলাদেশ লিমিটেড সঠিকভাবে এগিয়ে যাচ্ছে এবং দেশের মানুষকে ৭০ টাকায় ১ কেজি হালাল চিনি খাওয়াবে মর্মে প্রচারণা শুরু করছে।

শিল্পমন্ত্রী বলেন, ‘দ্রুতই আমরা এই প্রকল্পের ব্যাপের শিল্প ও কৃষি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সুগার বিট উৎপাদনে ব্যবস্থা গ্রহণ করবো।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us