• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৪৮:৪৩ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে মাদকসেবীর গুলিত আহত নারী, অভিযুক্ত পলাতক

৭ মার্চ ২০২৬ সকাল ০৯:২৭:৫০

শ্রীপুরে মাদকসেবীর গুলিত আহত নারী, অভিযুক্ত পলাতক

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় মাদক সেবনের আস্তানা নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। ৬ মার্চ শুক্রবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে উপজেলার বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শেখ ফরিদ পলাতক রয়েছে।

গুলিবিদ্ধ মনোয়ারা হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এমসি বাজার এলাকায় অগ্রণী ব্যাংকের অধিগ্রহণ করা একটি জমি রয়েছে। দীর্ঘদিন ধরে ওই জমিটির দেখাশোনা করে আসছেন জয়নাল হাজারী ও তার স্ত্রী মনোয়ারা। নিরিবিলি হওয়ায় জমিটির সীমানা প্রাচীরের ভেতরে স্থানীয় কিছু যুবক প্রায়ই মাদক সেবন করতেন। সম্প্রতি জমিটিতে সবজি চাষের উদ্দেশ্যে বাঁশ দিয়ে সীমানা নির্মাণের কাজ শুরু করলে মাদকসেবীরা এতে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

Ad

একপর্যায়ে অভিযুক্ত শেখ ফরিদ জয়নাল হাজারীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে দাঁড়িয়ে থাকা হাজারীর স্ত্রী মনোয়ারার পায়ে লাগে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়েছে। গুলিটি তার পায়ের ভেতরে হাড়ের কাছাকাছি অবস্থান করছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা কামাল হোসেন জানান, অভিযুক্ত শেখ ফরিদসহ কয়েকজন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবাধে চলাফেরা করে আসছে। তাদের মাদক সংক্রান্ত কর্মকাণ্ডের প্রতিবাদ করায় এ ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ মাঠে নেমেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইফতারে দই-চিড়া খাওয়া কতটুকু উপকারী?
ইফতারে দই-চিড়া খাওয়া কতটুকু উপকারী?
৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৯:২৮


যুদ্ধের মধ্যেই আবারও ইরানে ভূমিকম্প
যুদ্ধের মধ্যেই আবারও ইরানে ভূমিকম্প
৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৭:৪১








Follow Us