• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:০৬:২৭ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রে জায়েদ খানের সঙ্গে দেখা মাহির

৭ মার্চ ২০২৬ দুপুর ০২:২৭:৪৫

যুক্তরাষ্ট্রে জায়েদ খানের সঙ্গে দেখা মাহির

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে গিয়ে ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খানের সঙ্গে দেখা করেছেন তিনি। বিষয়টি নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

জানা গেছে, ব্যস্ত শুটিং সূচির ফাঁকে কিছুদিনের বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন মাহি। সেখানেই তার সঙ্গে দেখা হয় জায়েদ খানের। সাক্ষাতের মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

Ad
Ad

ছবিতে দেখা যায়, ফুল ও উপহার দিয়ে মাহিকে স্বাগত জানাচ্ছেন জায়েদ খান। পোস্টের ক্যাপশনে মাহি লেখেন, ‘আমেরিকায় এসে আমাদের সবার প্রিয় জায়েদ খান ভাইয়ার সঙ্গে দেখা। এত সুন্দর ফুল আর উপহার দিয়ে আমাকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। আপনার নতুন প্রজেক্টের জন্য অনেক অনেক শুভকামনা।’

Ad

এদিকে বিভিন্ন সময় স্টেজ পারফরম্যান্স ও নানা কর্মকাণ্ডের কারণে আলোচনায় থাকেন জায়েদ খান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ছবি ভাইরাল হয়, যেখানে তাকে নিউইয়র্কে শ্রমিকের কাজ করতে দেখা যায়। পরে জানা যায়, ছবিটি তার নতুন একটি কনটেন্টের স্থিরচিত্র।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ইফতারে দই-চিড়া খাওয়া কতটুকু উপকারী?
ইফতারে দই-চিড়া খাওয়া কতটুকু উপকারী?
৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৯:২৮



Follow Us