• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩২ সকাল ১১:১২:৩৩ (03-Apr-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে মোবাইলের দোকান থেকে ১২ লক্ষাধিক টাকার মালামাল চুরি

৩ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৫৯:২৭

নারায়ণগঞ্জে মোবাইলের দোকান থেকে ১২ লক্ষাধিক টাকার মালামাল চুরি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাজী এ রহমান মার্কেটের ‘নূর জাহান টেলিকম’ নামের মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এসময় দোকান থেকে ১২ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট হয়ে গেছে।

২ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা এক অভিযোগ থেকে এসব তথ্য জানা গেছে।

Ad
Ad

ঘটনাটি বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনো এক সময় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. শিপন জানিয়েছেন, দোকান বন্ধ করে তিনি বুধবার রাতে বাসায় চলে যান। পরদিন সকালে দোকান খুলে দেখেন সাঁটারের তালা ভাঙা এবং ভেতরে থাকা মালামাল চুরি হয়ে গেছে।

Ad

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ৫২টি মোবাইল ফোন, নগদ ২০ হাজার টাকা এবং ৫টি পাওয়ার ব্যাংক। ব্যবসায়ী দাবি করেছেন, ভোরে মার্কেটের গেট খোলার সুযোগকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে সংঘবদ্ধ চোরচক্র এ চুরি করেছে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মহম্মদ আব্দুল বারিক জানিয়েছেন, চুরির ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের জন্য অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us