• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:৫৩:৪১ (14-May-2026)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙারির গোডাউনে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

১৪ মে ২০২৬ দুপুর ১২:০৪:১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙারির গোডাউনে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া শহরের বিরাসার এলাকায় একটি ভাঙারির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৩ মে বুধবার গভীর রাতে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কার্যালয়ে বিপরীতে অবস্থিত বড় আকারের একটি গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ছোট্ট মিয়া।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত ঘটে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Ad
Ad

এদিকে, অগ্নিকাণ্ড নির্বাপণ কাজের জন্য কুমিল্লা সিলেট মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে কয়েক কিলোমিটার ব্যাপী যানজটের সৃষ্টি হয়।

Ad

ক্ষতিগ্রস্ত ছোট্ট মিয়া জানান, হঠাৎ করে রাতে তার ভাঙারি গোডাউনে চারদিকে আগুন দেখা যায়। এ সময় ভিতরে থাকা দুইজন দ্রুত বের হয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার আগুনে তার সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক আহমেদ বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে। তবে কি থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা বলা যাচ্ছে না। তদন্ত করে পরে জানা যাবে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
১৪ মে ২০২৬ দুপুর ০১:২৬:৩১




মেসির হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
১৪ মে ২০২৬ দুপুর ১২:১৭:৪৯







Follow Us