• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:২৯:৩৪ (11-May-2026)
  • - ৩৩° সে:

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১১ মে ২০২৬ দুপুর ০২:০২:০০

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

অনলাইন ডেস্ক: ঢাকাসহ দেশের ৯ জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

১১ মে সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

Ad

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তথ্যসূত্র: সময় টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







চাঁদপুরে কৃতী হাফেজদের সংবর্ধনা
চাঁদপুরে কৃতী হাফেজদের সংবর্ধনা
১১ মে ২০২৬ বিকাল ০৩:১০:১৩





Follow Us