• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ সকাল ১১:৪৯:৫৯ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

২১ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩১:২৮

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: খুলনায় ঝুলন্ত অবস্থায় উৎস রায় নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২০ এপ্রিল সোমবার রাতে মহানগরীর নিরালা আবাসিক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

উৎস রায় দাকোপ উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা কনক কান্তি রায়ের ছেলে। তিনি নগরীর নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র ছিলেন।

Ad

পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিরালা আবাসিক এলাকার ৭ নম্বর রোডের এফ-৮৫ নম্বর বাড়ির ষষ্ঠ তলা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। গত কয়েকদিন ধরে তিনি হতাশায় ভুগছিলেন। ওই হতাশা থেকেই সোমবার রাতে গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি তার পরিবারকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফের নজরকাড়া লুকে পূজা চেরি
ফের নজরকাড়া লুকে পূজা চেরি
২১ এপ্রিল ২০২৬ সকাল ১০:৫৫:১৬



শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
২১ এপ্রিল ২০২৬ সকাল ১০:১২:১৭


টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
২১ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪২:৫৮


বদলগাছীতে গাঁজাসহ নারী আটক
বদলগাছীতে গাঁজাসহ নারী আটক
২১ এপ্রিল ২০২৬ সকাল ০৯:১৫:১১


Follow Us