• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:০১:০৫ (01-May-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

১১ মার্চ ২০২৬ দুপুর ০২:৫৫:১৭

জামালপুরে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: জামালপুরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

১১ মার্চ বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা  দেন।

Ad
Ad

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. ফারুক হোসেন (২৮), মো. মনসুর আলী (২৫) ও মো. ফেরদৌস হোসেন (২০)। তাদের সবার বাড়ি জামালপুর সদর উপজেলার পাকুল্লা ভাঙ্গুনীঘাট এলাকায়। তবে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

Ad

মামলা সূত্রে জানা যায়, ‘২০২৩ সালের ৭ জুলাই ভুক্তভোগী গৃহবধূ ও তাঁর স্বামী ব্যবসায়িক কাজে রশিদপুর চৌরাস্তা এলাকার একটি বাড়িতে যান। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পাকুল্লা ভাঙ্গুনীঘাট এলাকায় পৌঁছালে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা তাঁদের গতিরোধ করে। এ সময়ে তারা গৃহবধূর স্বামীকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে রেখে ওই নারীকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে থানায় মামলা হয়। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালতে ভুক্তভোগী নারীসহ চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে তিনজনের মৃত্যুদণ্ড এবং একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি (পিপি) মো. ফজলুল হক বলেন, দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত তিনজনকে যাবজ্জীবন ও একই সঙ্গে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। বর্তমানে দণ্ডপ্রাপ্ত তিন আসামিই পলাতক রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য
পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য
১ মে ২০২৬ দুপুর ০২:৫৮:৪৮



গৃহবন্দী করা হলো অং সান সু চিকে
গৃহবন্দী করা হলো অং সান সু চিকে
১ মে ২০২৬ দুপুর ০১:০৪:২৭

ময়মনসিংহে হামে দুই শিশুর মৃত্যু
ময়মনসিংহে হামে দুই শিশুর মৃত্যু
১ মে ২০২৬ দুপুর ০১:০০:০৭





Follow Us