সুনামগঞ্জ প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না। সরকার এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
২৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এসেছেন। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এ অঞ্চলের মানুষ ও কৃষকদের খোঁজখবর রাখছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, যা সরাসরি পানি সম্পদ মন্ত্রণালয়ের তদারকিতে বাস্তবায়িত হয়। প্রতি বছর যাতে বাঁধ নির্মাণ সুষ্ঠু ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন হয়, সেদিকে সরকারের সর্বোচ্চ নজরদারি থাকবে।
মন্ত্রী আরও বলেন, অতীতে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। খাল খনন, নদী খনন ও বাঁধ নির্মাণ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, এসব প্রকল্পে কেউ যাতে দুর্নীতি করতে না পারে, সে জন্য সরকার ‘পাহারাদারের’ ভূমিকায় থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন কামরুজ্জামান কামরুল, কয়ছর আহমদ, নুরুল ইসলাম নুরুল, কলিম উদ্দিন মিলন এবং সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available