• ঢাকা
  • |
  • বুধবার ১২ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:২৩:১৬ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

ছোট ভাইয়ের মৃত্যুসংবাদে বড় ভাইয়েরও মৃত্যু

২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৬:০১

ছোট ভাইয়ের মৃত্যুসংবাদে বড় ভাইয়েরও মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। ২২ ফেব্রুয়ারি রোববার সকালে সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন-এর ভালুকা চাঁদপুর সাত্তারের মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত আবুল কাশেমের ছোট ছেলে আব্দুল গফুর (৫৩) চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল-এ মারা যান। তার মৃত্যুসংবাদ বাড়িতে পৌঁছালে বড় ভাই আব্দুল করিম (৫৬) মানসিকভাবে ভেঙে পড়েন। ছোট ভাইয়ের শোক সহ্য করতে না পেরে তিনি স্ট্রোক করেন এবং নিজ বাড়িতেই ইন্তেকাল করেন।

Ad
Ad

আপন দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী আলমগীর কবীর বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। তিনি দুই ভাইয়ের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

Ad

মৃত্যুকালে তারা অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:১১





হঠাৎ অসুস্থ জামায়াত আমির
হঠাৎ অসুস্থ জামায়াত আমির
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮






Follow Us