• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে মাঘ ১৪৩২ রাত ১২:১৯:২৮ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫৬:৪৫

ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার দোকান থেকে কয়েক লাখ টাকা লুট করা হয়েছে।  

Ad

৯ ফেব্রুয়ারি সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

Ad
Ad

নিহত ব্যক্তির নাম সুসেন চন্দ্র সরকার (৬২)। তিনি ত্রিশাল উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে একটি চালের আড়তের মালিক ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সুসেন চন্দ্র সরকারের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে দোকানের ভেতর ফেলে রেখে শাটার বন্ধ করে পালিয়ে যায় তারা।

একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দোকানের শাটার খুলে ভেতরে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুসেন চন্দ্র সরকারের ছেলে সুজন সরকার বলেন, আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। বাবাকে নির্মমভাবে হত্যার পর দোকান থেকে কয়েক লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি দীর্ঘদিন ধরে সততার সঙ্গে চালের ব্যবসা করে আসছিলেন। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, রাত ১১টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক চাল ব্যবসায়ীকে হত্যা করে দোকানের শাটার বন্ধ করে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫৬:৪৫



অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রিজভী
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রিজভী
১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৩:০১





Follow Us