বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বিএনপি ও অন্যান্য দলের ২ শতাধিক নেতাকর্মী।

৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় উপজেলা জামায়াতের কার্যালয়ে জামালপুর-১ আসনের জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন বিভিন্ন ইউনিয়নের এসব নেতাকর্মীরা।


বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান, বিএনপি নেতা মাসুদ রানা, বিএনপি নেতা সালামত উল্লাহসহ অন্যান্য নেতাকর্মীরা জামায়াতে যোগদান করেন।
এ সময় তারা জামালপুর-১ আসনের জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। একই সাথে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় জামায়াতের পক্ষ থেকে দলে যোগদানকারীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়।
যোগদান অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর শফিকুল্লাহ বিএসসির সভাপতিত্বে এবং সেক্রেটারী মওলানা আদেল ইবনে আউয়ালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদী, এনসিপির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, পৌর জামায়াতের আমীর আবদুল মতিন, জামায়াতের নির্বাচনী প্রধান সমন্বয়কারী ইলিয়াছ হোসেন, জামায়াতের যোগদান করা মেরুরচর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available