• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৪:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত অর্ধশত

৯ মে ২০২৪ বিকাল ০৫:৪৯:৪৭

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত অর্ধশত

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

Ad

নিহতরা হলেন, অটোরিকশাচালক আব্দুল কাদির (২৫), সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার সিরাজ মিয়া (৫০) ও লিলু মিয়া। এদের মধ্যে লিলু মিয়ার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।

স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, বদি মিয়া ও সোহেল মিয়ার মধ্যে পূর্বশত্রুতা ও আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল। ৯ মে বৃহস্পতিবার দুপুর ২টায় সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এক পক্ষের ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের ৫০ জনের মতো।

অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষ এখনো চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us