• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৩:৩৭ (09-May-2026)
  • - ৩৩° সে:

নাটোরের গুরুদাসপুরে হিটস্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু

২৭ এপ্রিল ২০২৪ সকাল ০৮:০৬:৫৭

নাটোরের গুরুদাসপুরে হিটস্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে হিটস্ট্রোকে সঞ্জয় ঘোষ নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।

২৬ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী গ্রামের ঘোষপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মৃত সঞ্জয় ঘোষ ওই এলাকার সুদাসন ঘোষের বড় ছেলে।

Ad
Ad

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দিনব্যাপী সনাতন ধর্মালম্বীদের চরক মেলা অনুষ্ঠিত হয় শিধুলি মাঠে। মেলায় চরক ঘুরানো দেখতে মিষ্টি ব্যবসায়ী সঞ্জয় ঘোষ বিকেলে সুস্থ শরীরে বাড়ি থেকে বের হন। মাঠে গিয়ে চরক ঘুরানো দেখতে দেখতে গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি।

Ad

সেখান থেকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
৯ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:৩৭





Follow Us