• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫১:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার

২৯ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:০৭:৫৭

নীলফামারীতে বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এক বিপন্ন প্রজাতির শকুনের দেখা মিলেছে। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলার সোনারায় ইউনিয়নের তেলিপাড়ায় ওই শকুনটি দেখতে পেয়ে এলাকার লোকজন উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করেন।

Ad

পরে ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক, ডোমার রেঞ্জ বন কর্মকর্তা আব্দুল হাই এসে শকুনটিকে উদ্ধার করে নিয়ে যায়ন।

Ad
Ad

বন কর্মকর্তা আব্দুল হাই জানান, শকুনটির পায়ে কেউ আঘাত করেছে। এ কারণে সে কিছুটা দুর্বল হয়ে পড়েছে। শকুনটি বর্তমানে বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে।

২৮ ডিসেম্বর রাতে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক জানান, উদ্ধার করা শকুনটিকে চিকিৎসা দিয়ে সুস্থ্ করার চেষ্টা চলছে।

ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম জানান, শকুনটি সুস্থ হলে বন্যপ্রাণি দপ্তরের সাথে আলোচনা করে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us