• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১০:২৭ (02-May-2026)
  • - ৩৩° সে:

হাবিপ্রবিতে ৩য় অন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

৫ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:২৫:৩১

হাবিপ্রবিতে ৩য় অন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ৩য় অন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা-২০২৪ ৪ ডিসেম্বর বুধবার থেকে শুরু হয়েছে।

বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রীয় মাঠ-১ এ প্রতিযোগিতার উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার।

Ad
Ad

এতে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শামসুজ্জোহাসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad

প্রধান অতিথির বক্তব্যে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে বলেন, ভলিবল বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় খেলা ‌। শীতকাল আসলেই এই খেলা দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্য গঠনের পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









২৪ ঘন্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু
২৪ ঘন্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু
২ মে ২০২৬ বিকাল ০৪:১৫:১০



Follow Us