• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০১:৪১:৫৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালী মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

৬ জুন ২০২৪ সকাল ০৯:২৮:৫৮

নোয়াখালী মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ১৬তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনার মাধ্যমে বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

৫ জুন বুধবার দুপুরে মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

Ad
Ad

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. সৈয়দ মোহাম্মদ কামরুল হোসেনের সঞ্চালনায় কলেজটির অধ্যক্ষ ডা. মোহাম্মদ আব্দুস ছালাম সভাপতিত্ব করেন।

নবীন বরণ ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এম এ নোমান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- স্বাচিপ মেডিকেল সাধারণ সম্পাদক ডা. ফজলে এলাহী খান, শিক্ষক সমিতির সভাপতি ডা. মোহাম্মদ ইকবাল হোসেন,  বিভাগীয় প্রধান ডা. উজির আজম খান, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হরিভুষন সরকার, প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জামান আহমেদ ও সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুশফিক হায়দার।

প্রথমে নবীদের ফুলের শুভেচ্ছার মাধ্যমে পরিচিতি এবং কলেজের বিভিন্ন কারিকুলাম বর্ণনা দিয়ে বরণ করা হয়। এরপর শিক্ষার্থী সবাইকে শপথ বাক্য পাঠ করানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া, কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শিহাব, সাধারণ সম্পাদক মাহাদী হাসান, শিক্ষার্থীদের অভিবাবকসহ আরও অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us