• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৯:২১:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আম রপ্তানি বাড়াতে বসছে ১০টি হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট

২১ মে ২০২৫ দুপুর ১২:৩১:৪৯

আম রপ্তানি বাড়াতে বসছে ১০টি হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেছেন, আম রপ্তানি বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে ১০টি হট ওয়াটার ট্রিটমেন্টে প্ল্যান্ট বাসানো হবে। এছাড়া ম্যাংগো বোর্ড তৈরি, আম নীতিমালা, আম প্রসেসিং, চাষিদের অল্প মূল্যে সোলার প্যানেল বিতরণ করা হবে। এতে বিদেশে আম রপ্তানি বাড়বে।

Ad

২০ মে মঙ্গলবার দুপুর ১২টার দিকে রপ্তানিযোগ্য কয়েকটি আম বাগান পরিদর্শন করে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স আয়োজিত স্থানীয় রপ্তানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Ad
Ad

মো. আনোয়ার হোসেন বলেন, “চলতি মৌসুমে শুধু চীনের বাজারে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম রপ্তানি হতে যাচ্ছে। এমনভাবে কাজ করতে হবে যেন আগামী ৩-৪ বছরের মধ্যে ৫ লাখ টন আম বিদেশে রপ্তানি করা যায়।”

তিনি বলেন, আগামী মাসে বিদেশি কূটনৈতিক ও আমদানিকারকদের আমন্ত্রণ জানিয়ে চাঁপাইনবাবগঞ্জের আম সম্পর্কে ধারণা দেওয়া হবে। যাতে করে বিশ্বে আম রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়।

জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে এসময় রপ্তানি ব্যুরোর পরিচালক (পণ্য) মো. শাহজালাল চেম্বারের সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১




Follow Us