• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:৪৫:১১ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

পার্কের লেকে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু

১৮ এপ্রিল ২০২৬ সকাল ১০:২৭:৪৮

পার্কের লেকে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের জল্লাপাড় সিটি পার্ক লেকের পানিতে ডুবে আল আমিন (১০) ও ইব্রাহিম (৮) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ১৭ এপ্রিল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের ছেলে। তারা নারায়ণগঞ্জের কাশিপুর খিলমার্কেট এলাকার আলমাস মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

জানা যায়, বিকেলে দুই ভাই মেলায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে লেকের পাড়ে তাদের পাঞ্জাবি ও জুতা দেখতে পেয়ে সন্দেহ হলে স্থানীয়দের সহযোগিতায় পানিতে নেমে খোঁজ করা হয়। প্রথমে আল আমিন এবং পরে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর শিশু দু’জনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়ায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পার্ক এলাকার স্থানীয় এক বাসিন্দা জানান, বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর রাত পর্যন্ত না ফেরায় স্বজনরা লেকের পাড়ে এসে কান্নাকাটি করছিলেন। পরে এলাকাবাসী পানিতে নেমে খোঁজাখুঁজির পর দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এম এ মান্নানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:০৮










Follow Us