কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীতে নির্মাণাধীন সিটি গার্ডেন নামক একটি ভবনে কাজ করার সময় লিফটের ফাঁক দিয়ে পড়ে আরিফুজ্জামান রুবেল (৩২) নামে এক টাইলস শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর ১৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট ২নং সেকশন জনতা ব্যাংকের পাশের একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আরিফুজ্জামান রুবেল (৩২) নোয়াখালী জেলার মোহাম্মদপুর গ্রামের আব্দুল সোবহান মিয়ার ছেলে। জীবিকার তাগিদে প্রায় ১২ বছর আগে তিনি কুমিল্লায় এসে টাইলস মিস্ত্রির কাজ শুরু করেন।

নিহতের সাথে থাকা সহকর্মীরা জানান, ‘আমরা এক সাথে কাজ করছিলাম। রুবেল বাথরুমের কথা বলে যায়। অনেকক্ষণ না আসায় খুঁজতে গিয়ে দেখি লিফটের ফাঁক দিয়ে দেখি নিচে কেউ পড়ে আছে। নেমে দেখি রুবেল পড়ে আছে। এসময় তার নাক, মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। সাথে সাথে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতাল নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
শ্রমিকদের অভিযোগ, লিফটের পাশে কোনো ধরনের সুরক্ষা দেয়াল বা ঢাকনা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available